বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত-১

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী :

রাজশাহীর মোহনপুরে আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মী ঘটনাস্হানে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সকাল ৬ টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দার মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন লেগে পুড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়
সকালের দিকে বাংলাদেশ শতফুল এনজিও কর্মী মোঃ ইসমাইল হোসেন (৩০), চাকুরী ক্ষত্রে
কর্মস্হলে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত ব্যাক্তি উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার নিচে উল্টে পড়ে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারসহ পালিয়ে যায়। তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি জানতে পেয়ে মোহনপুর থানার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তার ঠিকানা নিশ্চত করেন।এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আতাউর রহমান জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ না দেওয়ায় স্বজনদের লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলও জব্দ করা থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ