শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে জুলাই গণঅভ্যুত্থান প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াত শিবিরের গণমিছিল

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) জেলা প্রতিনিধি:

” গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার জামায়াত শিবিরের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে।

এই দিনটি পরবর্তীকালে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়। দিবসটি পালনে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সরকারি ছুটির দিন। জাতীয়ভাবে উদযাপন করা হবে দিবসটি। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ৩ টায়, রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে থানা গেট প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে এ গণমিছিল শেষ হয়। এ সমাবেশে মোহনপুর উপজেলা জামায়াতের আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জি,এম ,আবদুল আওয়াল এর সভাপতিত্বে, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ এর সঞ্চালনায়ে প্রধান অতিথি উপস্হিত ছিলেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য ও কেশরহাট পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রায়ঘাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মৃধা,বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামাতের সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়টি ইউনিয়নের জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর জামায়েত ইসলামের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

“বক্তারা বলেন, ‘জুলাই আমাদের নতুন করে আশার আলো–একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচারী ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারীর ঠাঁই হবে না।’জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ