মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) জেলা প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টায়,র্যালিটি রাজশাহী টু-ন ওগাঁ প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে উপজেলা গেট সংলগ্ন এসে সমাবেশটি শেষ হয়।
উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ্যাড: তোফাজ্জুল হোসেন তপু, আর ও উপস্তিত ছিলেন সাবেক এমপি জাহানারা পান্না, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান টিটু, বর্তমান নির্বাহী কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক লিটন, সিটি কলেজের ছাত্র সংসদের ডিপি ও ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট এবং স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি টুটুলসহ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ সহ উপস্থিত ছিলেন , সাংগঠনিক সম্পাদক (১)বাচ্চু রহমান, (২)সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল ,সাবেক সাধাররণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী,ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর,প্রভাষক মতিউর রহমান , সদস্য সচিব মাসুদ রানা ,এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, হিমু ,বাবুলসহ উপজেলা ও পৌরসভার বিএনপির সকল ইউনিয়ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন।