শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখেরাজশাহীর মোহনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ৯ম বারের মতো উদ্‌যাপন করা হয়েছে। বুধবার ২২( অক্টোবর) সকাল ১০টায় উপজেলা চত্বরের মূল গেইট থেকে রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদিক্ষণ করে এক র‌্যালি/শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা,এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অফিসারসহ কর্মীরা। আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক মাধ্যমিক অফিসার আব্দুল মতিন, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। অতিথিরা বক্তব্য বলেন সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত চালক লাগবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা রাস্তাঘাট পারাপারের সময় ডানে বামে ফলো রেখে একসঙ্গে পার হবা। সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী সবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব।”সভায় বক্তারা আরও বলেন, দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি ও অবৈধ যানবাহন চলাচল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ