বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর মোহনপুরে গ্রামবাসী ও পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ ধ্বংস

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী: 

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌ:এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলা মদ (চুয়ানী) উদ্ধার করে গ্রামবাসী ও মোহনপুর থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে মাদক মুক্ত রাখতে হলিদাগাছি গ্রামের লোকজন ভাইরাল মাদক ব্যবসায়ী জেকের আলীর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হলিদাগাছি গ্রামের জেকের আলী তার নিজ বাড়িতে মদ তৈরি করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যেত। মাঝে মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সে জেল থেকে ফিরে আবার বাংলা মদ তৈরি করতে থাকতো। তাই এলাকাবাসিরা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে অভিযানকালে ২০ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করে। মদ তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করে তা ধ্বংস করা হয়। অভিযানে থাকা মোহনপুর থানার এসআই নুরুল হক বলেন, এলাকাবাসির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গিয়ে জেকের আলীর বাড়ীতে অভিযান দিই, অভিযান দেওয়ার আগ মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে জেকের আলী পালিয়ে যায়। তাকে ধরতে না পারলেও এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হবে। তিনি আরো বলেন, জেকের আলী থানা ও জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২২ টি ও তার স্ত্রী রাবিয়ার বিরুদ্ধে ৭ টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এলাকার অভিযোগে এ অভিযান দেওয়া হয় ভবিষ্যতে

কেউ যাতে মাদক সেবন করে অনৈতিক কর্মকাণ্ডে না জড়ায় এবং উপজেলার যে কোন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ যেন নষ্ট না হয়। সে লক্ষ্যেই প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ