মোঃ ফয়সাল হোসেন,(রাজশাহী) জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১ নং ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল। তার মাদক ব্যবসায়ে দীর্ঘদিন নজরাপ্ত থাকায়, নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী গত ২৪ জুলাই রাত আনুমানিক ১২ টায়, নাগাদ ডিএনসি’র একটি আভিধানিক টিম তার বাসায় অভিযান পরিচালনা এবং তল্লাশি করেন। অভিযানের নামে রাতভর হয়রানি ও নির্যাতন বলে যে অপপ্রচার বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে প্রতিবেশীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। নির্যাতন শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশু বাচ্চা, নারী, বয়স্ক প্রতিবেশিসহ অনেকই কথাটি আদোও সত্য নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর নিয়ম নীতি নির্দেশনা রয়েছে। অভিযোগে আরও পাওয়া যায় পিয়ারুলের স্ত্রী গোলাপি বেগমকে (৩৫),ও তার মেয়ে রুপালি খাতুন (১৩), সহ প্রতিবেশী পাতান নামের এক বৃদ্ধ কেউ নির্যাতনের কথা বলা হয়েছে। পরিদর্শক রাহান এ বিষয়ে আরও বলেন, অপপ্রচার পরিবেশিত হয়েছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই করেছে, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে।তবে অভিযানের উপস্থিত ছিলেন ডিএনসি’র উপ-পরিদর্শক হাফিজা খাতুন, সিপাই রিপন,বিপ্পবসহ,কয়েকজন ছিলেন।