মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর গোদাগাড়ীতে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

Reporter Name

রাজশাহী,জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রাস্তা থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শনিবার (০২ আগস্ট) সকাল ১১ টায়,এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,তিনি উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান জেম(৪৫),তিনি ফুলবাড়ী উটপাড়া গ্রামের আব্দুজ জলিলের ছেলে তার বিরুদ্ধে আনিতো অভিযোগ সরকারি রাস্তার পাশে থাকা দুটি তালগাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। ব্যবসায়ী শ্রমিক দিয়ে গাছগুলো কাটার সময় দেওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সাকেব আলী স্থানীয় প্রশাসন ইউএনও মহোদয় এবং এসিল্যান্ড কে অবগত করেন। তারপর ৯৯৯ বাংলাদেশের জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর। এই নম্বরে ফোন করলে জরুরী মুহূর্তে প্রেমতলী ফাঁড়ি এসআই মাহবুব ঘটনাস্থানে পৌঁছাই এবং গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন। সেখানে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন।

সরকারের গাছ বিক্রয় হস্তান্তর করা আইনের তো দণ্ডনীয় অপরাধ।সরকারি রাস্তার দুইটি তালগাছ বিক্রির জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি গাছের বেচা-কেনা বেআইনি এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে।

যদি গাছ দুটি সরকারি রাস্তার পাশে অবস্থিত হয়ে থাকে, তবে সেগুলি বিক্রির আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বা বন বিভাগের অনুমতি নিতে হবে।

অনুমোদন ছাড়া গাছ কাটলে বা বিক্রি করলে, সেটি বেআইনি এবং এর জন্য জরিমানা বা কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে আমি ওসি মহোদয় কে অবগত করব আপনারা উপজেলা প্রশাসনকে হস্তক্ষেপ করেন। এ বিষয়ে আরো জানান স্থানীয় ইউপি সদস্য, আমি নিজ হাতে কোন হস্তক্ষে করতে চায়নি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে সরকারি সম্পদের হস্তক্ষেপ করার জন্য তার শাস্তির দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ নেতা, তানোর গোদাগাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আওয়ামী লীগ নেতা এ ব্যাপারে ‘লেখালেখি’ না করতে এ প্রতিবেদককে অনুরোধ করেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ্ মোঃ আসিফ। তার কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত নেই বিষয়টি সম্পর্কে আমাকে জানানো হয়নি। তবে এ বিষয়ে আপনি রিপোর্ট করেন,তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফায়সাল আহম্মদ জানান আমাকে এ বিষয়ে ফোন দিয়েছিল তবে বিষয়টি তদন্ত করে এর ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ