বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীতে নার্গিস টাওয়ারের নির্মাণ কাজের প্রস্তুতি সভা ও প্রীতিভোজ সম্পন্ন

Reporter Name

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীতে নার্গিস টাওয়ারের সম্মানিত শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে নির্মাণ কাজের প্রস্তুতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ১লা নভেম্বর (শনিবার) সকাল ১১টায় মহানগরীর রাণী বাজারে অবস্থিত কাবাব হাউজ রেস্তোরাঁয় আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন নার্গিস টাওয়ারের পরিচালনা পর্ষদ।
সভায় টাওয়ারের নির্মাণ কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেয়ারহোল্ডার ও অতিথিরা তাদের মূল্যবান পরামর্শ ও শুভকামনা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন মাওলানা মাওলানা মাহবুবুল আলম।
এরপর পরিচালনা পর্ষদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মোছাঃ নার্গিস বেগম।
উদ্ভোধনী বক্তব্যে পরিচালকের মধ্যে বক্তব্য রাখেন, ড. মোঃ সোলায়মান, মোঃ আব্দুল্লাহেল বারী, এস এম মিলন, প্রকৌশলী মাসুম বাবু, প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান সাজু, মেহেদী হাসান, নাহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, এস এম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, নাজমুল হক।
শেয়ারহোল্ডার ও গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন,প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান (সামিট পাওয়ার লিমিটেড বাংলাদেশ), মোঃ হুমায়ুন কবির (উপপরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), ডা. মুক্তার আলী, মোঃ সাইফুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড), সাজ্জাদ হোসেন এবং ব্যবসায়ী সোহান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ (উপসচিব, পাট ও বস্ত্র মন্ত্রণালয়),আবু কাওসার মাখন, যুগ্ন সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব,
মোঃ জাবেদ আলী (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক), প্রকৌশলী মোঃ শাকিলুর রহমান (শাকিল) (বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক), আব্দুল খালেক, আশিকুল আলম লিটু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এছাড়া অ্যাডভোকেট বদরুদ্দোজা বকুলও উপস্থিত ছিলেন।
সভা শেষে সকলের জন্য প্রীতিভোজের ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশ সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ