বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দাবি—৮ দলের বিভাগীয় সমাবেশ ৩০ নভেম্বর

Reporter Name

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট (পিয়ার পদ্ধতি) আয়োজনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আটটি দলের উদ্যোগে আগামী ৩০ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ ২৭ নভেম্বর, বৃহস্পতিবার, রাজশাহীর কুমারপাড়া ঘোড়ামারার সরকার টাউয়ারে অবস্থিত আমানা ফানভিলে রেস্টুরেন্টের ৩য় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আয়োজকরা। সকাল ১১টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন— জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের মতামত যাচাই এবং গণতান্ত্রিক পদ্ধতি সুদৃঢ় করতে “পিয়ার পদ্ধতিতে গণভোট আয়োজন” অপরিহার্য।

সংবাদ সম্মেলনে নেতারা আরও জানান, ৫ দফা দাবির যৌক্তিকতা জনসম্মুখে তুলে ধরতেই বিভাগীয় এই সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

৩০ নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে আয়োজক সংগঠনগুলো ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ