শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীতে জমকালো আয়োজনে “দৈনিক রাজশাহীর আলো”র ১৫ বর্ষপূর্তি উদযাপন

Reporter Name

মোঃ ফয়সাল হোসেন,বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

“সত্যের সন্ধানে” স্লোগানকে ধারণ করে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৫ বর্ষপূর্তি ও ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ (কেন্দ্রীয় কমিটি) ঢাকা সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, অবসরপ্রাপ্ত বিচারক মো. আরেফিন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন্স ডা. এ. এম- এ মানান, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাবুদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবু কাওসার মাখন।এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহীর আলো’র নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি (নিরো) ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মোস্তফিজ রকি, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহিন সাগর, মহানগর জাসাস সভাপতি এ্যাড. রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ জীবন, কোষাধক্ষ্য মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক আরেফিন নিহাল, নির্বাহী সদস্য মশিউর রহমান, সদস্য সিরাজুল ইসলাম রনি, এবং রাজশাহীর আলো পত্রিকার উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশাল কনফেকশনারির স্বত্বাধিকারী আলহাজ্ব আবু বাক্কার আলী, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক কাজি আসাদুর রহমান টিটু, রাজশাহীর আলো পত্রিকার স্পোর্টস রিপোর্টার রফিকুল ইসলাম স্বাধীন, জাতীয় মৎস্যজীবি সমিতি বাংলাদেশ সভাপতি সোলাইমান।

বক্তারা দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অটল থেকে পাঠকের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ষপূর্তির এ আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ