মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী
শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রাজশাহী বাঘা উপজেলার অর্ধশতাধিক মন্ডপ ও মন্দিরে হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান দিয়েছে প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু।
এ উপলক্ষে আজ বিকেলে বাঘা চণ্ডীপুর বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঘা ও চারঘাটে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বঘ্নে ও নিরাপদে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে তার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে। বিএনপির সব ধর্মের্র মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে। বিএনপি আগেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক হামিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে বাঘার মন্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিরা অনুদানের অর্থ গ্রহন করেন।