বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানগালা ও লবাণ উৎসব ২০২৫

Reporter Name

মোঃ আশিকুর রহমান বিপ্লব,(রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানগালা ও লবান উৎসব-২০২৫ । রাজশাহী ওয়ানগালা ও লবাণ উৎসব আয়োজক কমিটির আয়োজনে মহানগরীর বাগানপাড়ায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ ও দিনাজপুরের গারো, সাঁওতাল পাহাড়িয়া,গারো,মাহালী, উরাও সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর দেড় হাজার প্রতিনিধি অংশ নেন।রাজশাহী ওয়ানগালা ও লবাণ উৎসব উদযাপন কমিটির সভাপতি, নকমা লোটাস চিসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের বিশপ জেভাস রোজারিও।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ দীন মোহাম্মদ, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ভিখার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি,কারিতাস বাংলাদেশের রাজশাহী আঞ্চলিক পরিচালক ডক্টর অরোক টপ্য, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক হরেন্দ্র নাথ সিং, রাজশাহী পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি রুকসানা হুদা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মিস সুলতা,উত্তম মেষপাল ক্যাথিড্রাল গির্জার পালকিও পরিষদের ভাইস চেয়ারম্যান ফ্রান্সিস সরেন।

অনুষ্ঠানে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ফসল উৎসর্গ করা হয়। এরপর আদিবাসী, গারো ওরাও, সাঁওতাল পাহাড়িয়াসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ফসল উৎসর্গ করে নিত্য পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ