সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজবাড়ীর সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ ওয়াজেদ আলী, সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ

রাজবাড়ীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ গতকাল ১০ ডিসেম্বর বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

সাংবাদিকগণ রাজবাড়ী জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধ’সহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।

তিনি পুলিশ ও সাংবাদিকদের এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন । সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো: শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্), শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)’সহ রাজবাড়ী জেলা পুলিশের অন্যান্য অফিসার’গন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ