বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজবাড়ীর রামকান্তপুরে যুবদল নেতা সুজনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৭ নভেম্বর সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের সাবেক যুবদল নেতা মোঃ আবুল হাশেম সুজনের উদ্যোগে তার নিজ বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় রাজবাড়ী -১ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে রামকান্তপুর ইউনিয়নকে ভোটের আনুপাতিক হারে ১ম স্থান অধিকার করার পরিকল্পনা এবং বাস্তবায়ন ও ১ নং এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে রামকান্তপুর ইউনিয়নকে সর্বোচ্চ সন্মানীয় স্থানে অধিষ্ঠিত করা এবং সারাদেশ ব্যাপী ৩০০ আসনের মধ্যে রাজবাড়ীকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করনের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মির্জা হাফিজ, মোঃ আলী হোসেন মিয়া, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ পিনু প্রমুখ।
যুবদল নেতা সুজন বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা তার আদর্শে রাজনীতি করি। আমরা পদ-পদবীর রাজনীতি করি না। আমরা দুখী মানুষের হাসি ফোঁটানোর রাজনীতি করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ