বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজবাড়ীর বানীবহের নীচপাড়ায় বিএডিসির গভীর নলকুপের পানি সমস্যার সমাধান না দিয়েই ফিরে গেলেন কৃষি কর্মকর্তা

Reporter Name

 

মোঃ ওয়াজেদ আলী, সিনিয়র রিপোর্টার রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের নীচ পাড়া গ্রামে কৃষকদের দাবীর সমস্যার সমাধান না দিতে পেরে ফিরে গেলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পানি সমস্যার সমাধান চেয়ে বানিবহ ইউনিয়নের নীচপাড়া গ্রামের শতাধীক কৃষকের অভিযোগের পেক্ষিতে আজ ২রা ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান এবং বিএডিসির প্রকৌশলীগণ ঘটনাস্থলে সমাধান দিতে আসেন, এসেই কৃষকদের তোপের মুখে পড়েন।

এসময় কৃষকদের পক্ষে কৃষকনেতা ফরহাদ হোসেন অভিযোগ করে জানান, বিএডিসি কর্তৃক নীচপাড়া মাঠের কৃষি জমিতে গভীর নলকুপ স্থাপন করার ফলে বছরের অধিকাংশ সময় গভীর নলকুপের পানিতে মাঠ প্লাবিত থাকে। ধান চাষ ব্যাতিত রবি মৌসুমের ফসল মসুরী, পিয়াজ, রসুন, গম চাষে বিগ্নিত হয়, যার কারনে এলাকার চাষীরা মৌসুমী ফসল চাষ করতে পারে না।
কৃষকনেতা ফরহাদ হোসেন আরো জানান, গভীর নলকুপ পরিচালনা কমিটির লোকজন খারাপ আচরণ করে এবং প্রয়োজনমত পানি সরবরাহ করেন না। পানি চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান,বিএডিসির উপসহকারি প্রকৌশলী, বানিবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন মোল্লা, বানীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিন উদ্দিন মোল্লা, বানীবহ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন, নলকুপ পরিচালনা কমিটির সদস্য মোঃ জাফর আলী’সহ স্থানীয় কৃষকগণ।
কৃষকের ইচ্ছামতো কোন ফসল করতে না দেওয়ায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
এসময় ভুক্তভোগী শত শত কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত থেকে অনৈতিক কর্মকান্ডের জোর প্রতিবাদ জানান। স্থানীয় কৃষকদের দাবীর সুরাহা না করে কৃষি কর্মকর্তা ও বিএডিসির প্রকৌশলীগণ ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে স্থানীয় কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ