বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাইফেলস ক্লাবে অ্যাডমিশন কার্নিভাল শিক্ষাবর্ষ–২০২৬ অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব
বিশেষ প্রতিনিধি রাজশাহী

২০২৬ শিক্ষাবর্ষের অ্যাডমিশন কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় রাইফেলস ক্লাব নানকিং কনভেনশন হলে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন আইডিয়াল শিশু শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় প্রধান, এনেস্থেসিয়া বিভাগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

প্রফেসর ড. মুহাম্মদ মাহমুদুল হাসান ইউকে

প্রফেসর ড. মু. মাহবুবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ ইয়াসির, প্রতিষ্ঠাতা ও সিইও, টেসল বাংলাদেশ

আল্লামা মুফতি জাকারিয়া হাবিবি, সহকারী অধ্যাপক, দারুস সালাম আলিয়া মাদ্রাসা, রাজশাহী

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি প্রফেসর ডা. মোঃ নাহিদ খুররম চৌধুরী।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষা, প্রযুক্তি দক্ষতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এক ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পাওয়ায় অ্যাডমিশন প্রক্রিয়া সহজ হয়েছে।

সাংস্কৃতিক পরিবেশনা, অভিভাবক–শিক্ষক মতবিনিময় এবং ভর্তি–সংক্রান্ত তথ্য প্রদান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ