বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইবান্ধার কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

আরমান হোসেন রাজু:

কারাবন্দি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন।

জেল সুপার জানান, ভাঙচুর ও মারামারির একটি মামলায় গত ১৮ অক্টোবর শামিকুল ইসলাম কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. হরিপদ সরকার জানান, রোববার রাত ২টা ৫০ মিনিটে শামিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শামিকুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী এলাকার মৃত আবদুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। একটি মামলায় ওই বছরের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেলেও আরেকটি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ