মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যৌথবাহিনী ও প্রশাসনের বিশেষ অভিযানে বোয়ালমারীতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য কারখানা সিলগালা, জরিমানা ও পণ্য ধ্বংস*

Reporter Name

*যৌথবাহিনী ও প্রশাসনের বিশেষ অভিযানে বোয়ালমারীতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য কারখানা সিলগালা, জরিমানা ও পণ্য ধ্বংস*

ফরিদপুর প্রতিনিধি   :

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ ছোলনা এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও মজুদের বিরুদ্ধে যৌথবাহিনী ও প্রশাসনের বিশেষ অভিযানে একটি অবৈধ খাদ্য কারখানা ও গুদাম সিলগালা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জানা যায়, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ০০ মিনিটে ৯ পদাতিক ডিভিশনের, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দক্ষিণ ছোলনা এলাকায় অবস্থিত একটি খাদ্য কারখানা ও গুদামে অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণ করছিল। একই সঙ্গে নামকরা বিভিন্ন কোম্পানির প্যাকেট ও লোগো নকল করে ভেজাল ও নিম্নমানের খাদ্যদ্রব্য বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

অভিযানে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেজাল খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বাহারুল ইসলামকে (৪৫) নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভেজাল ও নিম্নমানের ফুডগ্রেড সম্পন্ন আচার ও খাদ্যদ্রব্য উৎপাদনকারী উক্ত কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

যৌথবাহিনী ও প্রশাসনের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ভেজাল খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে এসব অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।

এ সময় যৌথবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

পরবর্তীতে অভিযানের সকল আইনগত কার্যক্রম নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান খাদ্য নিরাপত্তা ও ভেজালবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ