শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যৌথবাহিনীর অভিযানে বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অস্ত্রসহ আটক,

Reporter Name

 

মোঃ আরিফ শেখ,  জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর জেলা মাহবুবুর রহমান সজিব (৩১) এক অস্ত্রধারী যুবককে আটক করা হয়েছে। বোয়ালমারী  উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ  যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে যে, ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় সেনাবাহিনী। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাজার এলাকা ঘিরে ফেলে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তার কাছে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং অস্ত্রের উৎস ও এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে মাহবুবুর রহমান সজীব ফরিদপুর ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক।

 

স্থানীয়রা বলছেন, এ ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে। তারা নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানাছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ