বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেক্স

দেশের দুই জেলার বেশ কিছু এলাকায় আজ শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেসকো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকাগুলোতে মূলত এই লোডশেড কার্যকর করা হবে। কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে তিনটি ফিডারের আওতাভুক্ত এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন এবং এডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সিলভার সিটি এবং ফরিদাবাদ, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া ও দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা এবং সালুটিকর ঘাট।এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে নাটোরে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতায় লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ জরুরি। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো এবং নেসকো উভয় কর্তৃপক্ষই গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় গৃহস্থালি কাজ আগেভাগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ