সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন ডাক্তারের বিরুদ্ধে জখমী সনদ প্রদানে ঘুষ দূর্নীতি এবং প্রতিপক্ষের মিথ্যা মামলার প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন।

জহুরুল ইসলাম জপি শেরপুর প্রতিনিধি: 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন ডাক্তারের বিরুদ্ধে জখমী সনদ প্রদানে ঘুষ দূর্নীতি এবং প্রতিপক্ষের মিথ্যা মামলার প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন।

 

জহুরুল ইসলাম জপি শেরপুর প্রতিনিধি:

 

 

 

শেরপুর জেলার নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পশ্চিম গজারিয়া গ্রামের জনৈক মোঃ আনছার আলীর ছেলে মোঃ আঃ রহিমের জখমী সনদ প্রদানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ আশেক উল্লাহ খাঁনসহ অপরাপর তিন ডাক্তারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি এবং প্রতিপক্ষ আসামীদের মিথ্যা মামলার প্রতিবাদে ৯মে শনিবার সকালে ভূক্তভোগী পরিবারের সদস্যরা শেরপুর জেলা শহরের নিউমার্কেট আইডিইবি কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করেছে।

 

 

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন, ভূক্তভোগী পরিবারের সদস্য জখমী আঃ রহীমের ছোট ভাই মাহবুব আলম।

 

 

এসময় তিনি বলেন, তার চাচাতো ভাই রাসেল মিয়ার কাছে একই গ্রামের প্রতিবেশী আলমগীর হোসেনের ছেলে মোঃ সুখন মিয়া হাওলাদ বাবদ পাওনা ৫০০ টাকা নিয়ে এক মনো-মালিন্যের জের ধরে গত ২৪মার্চ বিকেলে ওই সুখন মিয়ার অপর ভাই মোঃ নাজমুল মিয়া সন্ত্রাসী কায়দায় রামদা দিয়ে মোঃ আঃ রহীম কে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে| এছাড়াও তার বাবা মোঃ আনছার আলী, ভাবী মোছাঃ সালমা বেগম এবং অপর আমেনা বেগমকে কুপিয়ে জখম করা হয়।

 

 

পরে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের মধ্যে মোঃ আঃ রহীমের শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে তার মাথায় ২১টি সেলাই দেয়া হয়| পরে এক্সরে সিটিস্ক্যান করে দেখা যায় রাম দায়ের কোপে আঃ রহীমের মাথার খুলীও কিছু অংশ কেটে যায়।

 

 

এদিকে জখমী আঃ রহীমের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে নকলা থানায় মোঃ আলমগীর, তার ছেলে নাজমুল মিয়া ও সুখন মিয়া সহ ৬ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেন| পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ আঃ খালেক মামলার তদন্ত স্বার্থে জখমী রোগী আঃ রহীমের জখমী সনদ সরবরাহর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিকুইজিশন দেন।

 

 

পরবর্তীতে ডাঃ আশেক উল্লাহ খান সহ তিনজন ডাক্তার প্রতিপক্ষ আসামীদের কাছে ঘুষ উৎকোচের বিনিময়ে আঃ রহীমের নামে ৩২৬ জখমী সনদের পরিবর্তে ৩২৫ সনদ প্রদান করেন বলে সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেছেন| এ ব্যাপারে ডাঃ আশেক উল্লাহ& খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান| সংবাদ সম্মেলনে মাহবুব আলম আরো অভিযোগ করে বলেন আঃ রহীমের হত্যা প্রচেষ্টা মামলা ধামা-চাপা দিতে সন্ত্রাসী গোষ্ঠি আলমগীর হোসেন গংরা রহিম পরিবারের নামে নকলা থানায় এবং সিআর আমলী আদালতে পরপর দুইটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করেছেন বলেও জানান।

 

 

অপরদিকে আঃ রহীমের নামে সংশ্লিষ্ট ওই ডাক্তার কর্তৃক ৩২৫ সনদটি পরিবর্তন করে পূনরায় ৩২৬ জখমী সনদ প্রদানের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের হস্তক্ষেপে পূনরায় বোর্ড বসিয়ে ন্যায় বিচারের স্বার্থে ৩২৬ সনদ প্রদানের জন্য হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

 

 

এসময় সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্য আনছার আলী, আবুল বাশার বাদশা, জিয়াউল হক জিয়া, আল মাসুদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ