রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্কুল ছাত্রী আনজুমানের হ*ত্যাকারী পাশের বাড়ীর জুনেল গ্রেফতার

Reporter Name

বিজয় সাহা,(স্টাফ রিপোর্টার) মৌলভীবাজার:

গত ১২ জুন সকাল ৭টায় পাশের কুলাউড়া উপজেলার সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫)। এর দুই দিন পর ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে একটি নালায় তার লা*শ পাওয়া যায়।

আজ দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় লোকজনের বক্তব্য, আলামত উদ্ধারের জায়গা এবং নারী ঘটিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা সন্দেহ করে পাশের বাড়ীর জাইর মিয়ার ছেলে জুনেল মিয়াকে (৩৯) আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হ*ত্যাকা*ণ্ডের কথা স্বীকার করে ঘাতক জুনেল।

ঘাতক জুনেল পুলিশকে জানায়, আনজুম তার বাড়ির সামনের একটি রাস্তা দিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেটে আসা যাওয়া করত। সেই সুবাদে জুনেল তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন গত ১২জুন আনজুমান পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে রাস্তা দিয়ে বাড়ী ফিরছিলো। ফেরার পথে সকাল সারে দশটার দিকে কথা বলতে বলতে জুনেল আনজুমানের পিছু নেয়।

সে এড়িয়ে যেতে চাইলে জুনেল পিছন থেকে আনজুমানকে জড়িয়ে ধরে। তখন আনজুমান চিৎকার করলে ঘাতক জুনেল তার হাত দিয়ে গলায় চাপ দিয়ে ধরে। একপর্যায় আনজুমান অ*চেতন হয়ে পড়লে ঐ এলাকার কিরিম শাহ মাজার সংলগ্ন জঙ্গলঘেরা নালায় ফেলে রাখে চলে যায়। দুদিন পর ১৪ জুন ঐ স্থান থেকে আনজুমানের লা*শ উদ্ধার করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ