মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মোটরসাইকেলের প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বাইকারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার বাইকাররা। রবিবার দুপুরে সাতমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা বলেন, মোটরসাইকেল এখন শুধু শখের বাহন নয়, বরং অনেকের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার অন্যতম মাধ্যম। নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, মোটরসাইকেল ক্রয় ও নিবন্ধনের সময় ইতোমধ্যে বিভিন্ন ধরনের কর ও ফি পরিশোধ করতে হয়। এর পাশাপাশি অগ্রিম আয়কর আরোপ করা হলে নতুন ক্রেতারা নিরুৎসাহিত হবেন এবং পরিবহন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধন থেকে দ্রুত এ প্রস্তাব প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পরে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ