বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মিষ্টি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি

নাজমুল হুদা,(ফরিদপুর) ক্রাইম রিপোর্টার:

ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির সরোয়ার হোসেন-এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

সাক্ষাৎকালে শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর—এই তিন থানার উন্নয়ন নিশ্চিত করতে তারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাবেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও ভ্রাতৃত্বের এই দৃষ্টান্ত নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, শহিদুল ইসলাম বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ