স্টাফ রিপোর্টার:
মিরপুরের হযরত শাহ আলী বোগদাদি রহঃ এর মাজার শরিফের শতবর্ষী বটগাছ কাটা ও সারাদেশে অলি আওলিয়াদের মাজার ভাঙ্গার প্রতিবাদে গত শনিবার সকাল ১১ টায় শাহ আলী মাজার চত্বরে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সমর্থনে ও মাজারের আশেকান ভক্ত বৃন্দু সুশীল সমাজে কতৃক আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও মানবাধিকার কর্মী জনাব ফরহাদ মাজহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐশী বাংলার সহকারী সম্পাদক ড. আনিসুর রহমান জাফরী, বাউলদের সম্রাট এবং মানবিক ও মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল ডি এ পারভেজ, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ উপস্থিত নেতৃবৃন্দ বলেন যুগযুগ ধরে অলি আওলিয়ার মাজার একটি আধ্যাত্মিক ও পবিত্র স্হান হিসেবে বিবেচিত হয়ে আসছে। সকল অলি আওলিয়াগনের মাজারকে সাধক, ফকির, পাগল ও ভক্তরা তাদের তীর্থ ও নিরাপদ স্হান বলে মনে করে থাকেন। দেশের শতশত পাগল ভক্তগনের একমাত্র আশ্রয়স্হল হচ্ছে অলি আওলিয়ার মাজার, কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে বর্তমান সময়ে এক শ্রেনীর আলেম নামধারী ফতোয়াবাজদের উস্কানিতে দেশের বিভিন্ন স্হানে মাজার ভাঙ্গা ও শতবর্ষী বিভিন্ন স্মৃতি মুছে ফেলা হচ্ছে যা চরম অন্যায় ও ইসলাম গর্হিত কাজ।
এই মাজার শরীফ অলি আওলিয়াগনের স্মৃতি বিজরিত পবিত্র স্হান এবং অসহায় গরীব ও ভক্ত পাগল মানুষদের একমাত্র ঠিকানা, মাজার শরিফ বাংলাদেশের একটা ঐতিহ্য কোন ভাবেই এই ঐতিহ্য বিনষ্ট করা যাবে না, আমরা দেশের বিভিন্ন স্হানে মাজার শরিফ ভাঙা ও পাগল ভক্তদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্প্রতি হযরত শাহ আলী বোগদাদি রহঃ এর মাজার শরিফের অন্যতম স্মৃতি ঐতিহাসিক শতবর্ষী বটগাছ কেটে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এই বটগাছ কাটা হলে মাজারের ঐতিহ্য বিনষ্ট হবে, পাগল ভক্ত ও আগত দর্শনার্থীরা বটবৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হবে, মাজার কতৃপক্ষের উচিত এমন অগ্রাসী চিন্তা পরিহার করে সকল পাগল আশেকান ভক্তদের হৃদয়ের বটগাছটি রক্ষা করা। এর পরও যদি মাজার কতৃপক্ষ তাদের সিদ্ধান্ত বহাল রাখে তাহলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।