মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন জাদেজা

অনলাইন ডেক্স

আইপিএলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন রাজস্থান রয়্যালসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় উঠে এলেন তিনি।

আইপিএল ২০২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন জাদেজা। সাবেক দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি।শিবম দুবে ও সরফরাজ খানের উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রভাব ফেলেন এই অলরাউন্ডার।

 

এই ম্যাচের পর জাদেজার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৭২, যা তাকে আইপিএল ইতিহাসের নবম সর্বোচ্চ উইকেট শিকারির আসনে বসিয়েছে। এর আগে মালিঙ্গার সংগ্রহ ছিল ১৭০ উইকেট।

ক্যারিয়ারের শুরুতে ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপা জেতা জাদেজা পরে ২০১২ সালে চেন্নাইয়ে যোগ দেন।

ধোনির অধীনে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম ভরসার নাম। ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। 

২০২৬ মৌসুম শুরুর আগে ট্রেডের মাধ্যমে আবারও রাজস্থান রয়্যালসে ফেরেন জাদেজা। আর ফেরার ম্যাচেই গড়লেন এই অনন্য রেকর্ড।

 

ম্যাচে রাজস্থানের বোলারদের দাপটে ১২৭ রানেই থেমে যায় চেন্নাই। পরে ব্যাট হাতে সহজেই লক্ষ্য ছুঁয়ে ৮ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ