মোঃ খাইরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার:
আজ ২০ সেপ্টেম্বর শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে কায়েস আহমেদ সালমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাহিদ মিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন এএসপি কে এম সালিমুল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্ল্যা, পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন।
প্রেসক্লাবের ৩টি পদে সরাসরি ভোটের মাধ্যমে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে ছিল আনন্দঘন পরিবেশ।
এর আগে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ জাকির হোসেন এবং সহ-সভাপতি পদে হাফেজ মোঃ শাহ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধবপুর থানা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।