বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মাধবপুরে মোটরসাইকেল কাপ ফুটবলে বানেশ্বর চ্যাম্পিয়ন।

Reporter Name

‎ ‎ স্টাফ রিপোর্টার: শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ‎হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাধবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে হাজির হয় কয়েক হাজার দর্শক। ‎ ‎সকাল থেকেই স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খেলা শুরুর আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত দর্শকরা মাঠের চারপাশ, সড়ক ও খোলা জায়গায় দাঁড়িয়ে উত্তেজনায় মেতে ওঠেন। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত ক্রীড়া আয়োজন স্থানীয়দের মাঝে নতুন উদ্দীপনা ফিরিয়ে এনেছে। ‎ ‎ফাইনালে মুখোমুখি হয় মাধবপুরের বানেশ্বর একাদশ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর একাদশ। শুরু থেকেই দুই দলের আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুর্দান্ত দক্ষতা দেখিয়ে চ্যাম্পিয়ন হয় বানেশ্বর একাদশ। বিজয়ের মুহূর্তে পুরো মাঠে উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা। ‎ ‎ম্যাচের প্রথমার্ধে বানেশ্বর একাদশ দুটি সহজ সুযোগ নষ্ট করলেও শাহজাদাপুর একাদশও কয়েকটি দারুণ আক্রমণ করে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ বিনিময় অব্যাহত থাকে। দ্রুতগতির শর্ট পাস, লং বল আর জমাট ট্যাকলের প্রদর্শনীতে দর্শকরা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। ‎ ‎প্রধান অতিথি বলেন, “মাধবপুরে ফুটবলের জনপ্রিয়তা সবসময়ই ছিল। এমন আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” ‎ ‎বিশেষ অতিথি রুমিন ফারহানা বলেন, “গ্রামে খেলাধুলার উদ্যোগ যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে।” ‎ ‎ম্যাচ শেষে অতিথিরা বিজয়ী দল বানেশ্বর একাদশের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। রানার্স-আপ শাহজাদাপুর একাদশকেও স্মারক প্রদান করা হয়। পুরস্কার বিতরণীতেও স্টেডিয়ামে ছিল উল্লাসের ঢল। ‎ ‎ফাইনালকে ঘিরে মাধবপুর ও সরাইল দুই উপজেলায়ই উৎসবের পরিবেশ বিরাজ করে। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ পরিবার নিয়ে হাজারো মানুষ মাঠে উপস্থিত হন। স্টেডিয়াম এলাকায় চায়ের দোকান ও বিভিন্ন স্টলে ছোট্ট মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়। পুরো দিনজুড়ে মাধবপুর পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়া অঙ্গনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ