বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মাইজভাণ্ডারী দর্শন জাগতিক ও আত্মিক জীবনের ভারসাম্যের দীক্ষা দেয় – মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী

Reporter Name

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

“মহান আল্লাহ রাব্বুল আলামীনের মনোনীত প্রতিনিধি, বন্ধু তথা আওলিয়াগণের মাধ্যমে ব্যক্তির জাগতিক ও আত্মিক জীবনে ভারসাম্যের দীক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন। জ্যোতি শব্দের অর্থ আলো এবং এর ভিত্তি মাইজভাণ্ডারী দর্শন। মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.জি.আ.)’র নির্দেশনা অনুযায়ী বেলায়তে মোতলাকার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অনুসরনে নৈতিক সমস্যা থেকে উত্তোরণ, উন্নত চরিত্র গঠন এবং স্রষ্টা-সৃষ্টির সম্পর্ক সৃষ্টি করে শিক্ষার্থী ও যুবসমাজকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি প্রচেষ্টা এই জ্যোতি ফোরাম।”

গতকাল ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িস্থ শোকর-এ-মওলা মনজিলে জ্যোতি ফোরামের চতুর্দশ বর্ষপূর্তি, বার্ষিক সাধারণ সভা এবং বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭ তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষ্যে আয়োজিত ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু নাসের নুর অন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া এবং আন্তর্জাতিক শায়ের ও ইসলামিক কবি মোহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব।

মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজম, উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের অফিসার ডা. পঞ্চানন দাশ গুপ্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে জ্যোতি’র ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এ বিজয়ী প্রতিযোগীদের পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং শোকর-এ-মওলা মনজিলের মুখপত্র-“শোকর” ম্যাগাজিনের ৪র্থ প্রকাশনা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরীসহ সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

পরিশেষে, জ্যোতি’র বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের উপর ভিডিও প্রেজেন্টেশন ও আর্থিক বিবরণ পাঠান্তে প্রধান উপদেষ্টা কর্তৃক জয়নাল আবেদিন তাওরাতকে সভাপতি ও জনাব নেওয়াজ শাহরিয়ার আসিফকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশন এর জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং কেক কাটার মাধ্যমে চতুর্দশ বর্ষপূর্তি উদযাপিত হয়।
সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম, সেমা মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, জ্যোতি’র উপদেষ্টাবৃন্দ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ-মওলা মনজিলসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ