মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মহাদেবপুরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি ২০ লক্ষ টাকার মালামাল লুট

Reporter Name

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে সোমবার ভোরে ৩টি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকান তিনটি থেকে প্রায় ২০ লক্ষ টাকার ১১০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে উপজেলা সদরের বকের মোড়ের শেখ সুপার মার্কেটে অবস্থিত মোবাইল মার্ট, জমজম মোবাইল বাজার ও বেচাকেনা দর্পণ নামক তিনটি মোবাইলের দোকানে মুখে মাক্স পরিহিত ৭/৮ জনের একটি দল দোকানের তালা ভেঙে মোবাইল মার্ট থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ৩০ টি মোবাইল ফোন, জমজম মোবাইল বাজার থেকে ৯ লক্ষ টাকা মূল্যের ৫০ টি মোবাইল ফোন এবং বেচাকেনা দর্পণ থেকে ৫ লক্ষ টাকা মূল্যের ৩০ মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চোরেরা চুরি করে যাওয়ার সময় দোকান তিনটিতে আলাদা নতুন তালাও লাগিয়ে গেছে বলে জানান,মোবাইল মার্ট এর মালিক জনি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা, এস আই মনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আসামীদের গ্রেফতার ও চুরির মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ