বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মহাদেবপুরে নির্যাতনের পর বিয়ে অস্বীকার করে স্ত্রীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

Reporter Name

 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে নির্যাতনের পর বিয়ে অস্বীকার করে
স্ত্রীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে স্বামী, শশুর, শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউপির সুজাইল গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, সুজাইল উত্তরপাড়া গ্রামের মোজাফফর হোসেনের ছেলে তৈয়বুর রহমান প্রায় দুই বছর পূর্বে কোর্ট এফিডেফিটের মাধ্যমে একই গ্রামের আজাহার আলীর মেয়ে খাতিজা আক্তারকে বিয়ে করে গোপনে সংসার করতে থাকেন তারা। গত কয়েকদিন আগে খাতিজা আক্তার স্ত্রীর দাবীতে তৈয়বুর রহমানের বাড়িতে এলে তৈয়বুর রহমান বিয়ে অস্বীকার করে। এ সময় তৈয়বুর রহমান, মোজাফফর হোসেনের স্ত্রী সোনামন বিবি, তার মেয়ে মৌসুমী আক্তার, শাহিন রহমানের স্ত্রী আইমা, মোজামের ছেলে শাহিন রহমান জোটবদ্ধ হয়ে খাতিজা আক্তারকে এলোপাথারী মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরে তিনি
মঙ্গলবার রাতে স্বামী, শশুর, শাশুড়ি, ননদসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ