বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত সাহানাজের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

Reporter Name

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গরবো মোরা সমাজসেবা, ঘরে ঘরে পৌঁছাব মানব সেবা—স্লোগানে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য – উদ্দেশ্য নিয়ে চট্রগ্রামের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে দুরারোগ্য স্তন ক্যান্সারে আক্রান্ত শাহনাজ আক্তার নামে এক অসহায় বিধবাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংগঠনটি তাকে গত বছরের মার্চ থেকে চলতি বছরের নভেম্বর মাসসহ সর্বশেষ পাঁচ ধাপে মোট এক লক্ষ ৭ হাজার ১৮৯ টাকা নগদ অর্থ প্রদান করেন। গতকাল ৪ নভেম্বর সোমবার বিকাল চারটায় নগরের ডবলমুড়িং থানাধীন বাসায় গিয়ে সংগঠনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির নেতৃত্বে রোগীর হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।

চট্টগ্রাম নগরের এই অসহায় রোগীকে আর্থিক অনুদান দেওয়ার সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন মোল্লা, চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী, ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন, উপদেষ্টা মনিরা আক্তার রুনা, উপদেষ্টা খুরশীদা খানম, শিক্ষক তাওহিদুল ইসলাম গালিব, সংগঠনের শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, সংগঠনের শিক্ষা সম্পাদক তাসলিমা আক্তার প্রিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর স্বামী হারা শাহনাজের স্তন ক্যান্সার ধরা পড়ে। এই দুরারোগ্য ব্যাধির বিষয়টি চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন জানতে পারলে তার পাশে এসে দাঁড়ায়। পরবর্তীতে গত বছর থেকে ধারাবাহিক ভাবে চলতি বছর পর্যন্ত মোট পাঁচ ধাপে তার আরোগ্যলাভে এই অর্থগুলো সহায়তা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ