বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহোদয়ের শেরপুর জেলা সফর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

Reporter Name

 

 

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ বিভাগের সম্মানিত কমিশনার জনাব মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি মহোদয়ের শেরপুর জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করেন।

অতঃপর সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি মহোদয়।

সভায় উপস্থিত থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে অপরাধ দমনে জেলা পুলিশের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

এ সময় শেরপুর জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ