রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভোররাতে আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

রুবেল হোসেন,স্টাফ রিপোর্টার:

ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টা ৩০ মিনিটে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

গ্রেফতারকৃতরা হলেন,

১) মোঃ রেজ্জাকুল হাবিব মানিক (৩৮), পিতা-মৃত আঃ লতিফ, মাতা-রেজিয়া বেগম, সাং-খোড়াগাছা পূর্বপাড়া (পাইকপাড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।

২) মোঃ মামুনুর রশিদ মামুন (৩০), পিতা-নুরুজ্জামান, মাতা-মোরশেদা বেগম, সাং-টিকানী মন্ডলপাড়া (টেকানী স্কুলপাড়া), থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর; বর্তমানে বাইপাইল (বাঁশ বাগান, হাজী দুলাল মন্ডলের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ১ নম্বর আসামীর বিরুদ্ধে পূর্বে ৫টি এবং ২ নম্বর আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ