রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভিডিও বানাতে গিয়ে বুনো হাতির আক্রমণে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

Reporter Name

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার:

বুনো হাতির পুরোনো ছবি (ইনসেটে ফারুক হোসেন)।
শেরপুরের শ্রীবরদীতে বুনো হাতির আক্রমণ ফারুক হোসেন (৪০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুরী ইউনিয়নের সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বন্যহাতির একটি দল বালিজুরী এলাকার অবস্থান নেয়। বন্যহাতি দেখতে বিভিন্ন এলাকার লোকজন সেখানে ভিড় করতে শুরু করে। সোমবার বিকেলেও হাতি দেখতে পাহাড়ে উঠে লোকজন। এসময় ফারুক হোসেন ভিডিও করতে হাতির কাছে চলে যায়। ভিডিও বানানোর একপর্যায়ে ফারুক হাতির আক্রমণে পিষ্ট হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা গেছে, তিনি নিয়মিত হাতির ভিডিও বানাতো।

বারিজুরী রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া বলেন, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্ত সড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ