বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেক্স

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শুক্রবার (২০ মার্চ) দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে চলমান পশ্চিম এশিয়া সংকট, ইন্দো-প্যাসিফিক ইস্যু এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা হলো। আমাদের আলোচনা মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব পেয়েছে।পৃথক এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে তারা চলমান পশ্চিম এশিয়া যুদ্ধ নিয়ে নিজেদের মূল্যায়ন বিনিময় করেছেন। এ ছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমসাময়িক বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করাই ছিল এই আলোচনার প্রধান লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ