ক্রাইম রিপোর্টার নাজমুল হুদা ভাংগা ।
ফরিদপুরের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে প্রাণিসম্পদ অফিসের সামনে ভয়াবহ বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের দায়িত্বশীল প্রধান কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম বিষয়টি অবগত করলে, খবর পাওয়া মাত্রই ভাঙ্গা কে এম কলেজ ছাত্রদল, ভাঙ্গা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মির্জা ইমরান হোসেন এবং ভাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি আবিদ শিকদার দ্রুত ভাঙ্গা উপজেলা হাসপাতালে উপস্থিত হন। তারা আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় ভাঙ্গা-৪ আসনের বিএনপির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, “আল্লাহ তাআলা যেন আহত সবাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।”