রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভাঙ্গায় প্রতারক চক্রের মূল হোতা রাজু মুন্সি গ্রেপ্তার : ভাঙ্গাবাসী গর্বিত

Reporter Name

নাজমুল হুদা,ভাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় প্রতারণা মামলার মূল হোতা রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু মুন্সি উপজেলার জাঙ্গালপাশা গ্রামের জালাল মুন্সির ছেলে।

পুলিশ জানায়, বগুড়ার এক মাদ্রাসার শিক্ষক আব্দুল হকের কাছে ফোন করে উপবৃত্তির টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজু মুন্সি তার ব্যাংক একাউন্ট নম্বর সংগ্রহ করে। এরপর কৌশলে শিক্ষক আব্দুল হকের মোবাইলে পাঠানো ওটিপি (OTP) নম্বর জেনে নিয়ে রাজু তার ব্যাংক একাউন্ট থেকে ২৭ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক বগুড়া জেলা পুলিশের সহায়তায় ফরিদপুর ডিবির সঙ্গে যোগাযোগ করলে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজু মুন্সিকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশ কিছু অর্থ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে।

ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, “রাজু মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে আরও তথ্য যাচাই করা হচ্ছে।”

স্থানীয়দের মতে, এমন প্রতারককে গ্রেপ্তারের মাধ্যমে ভাঙ্গার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ