শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভাঙ্গাকে নগরকান্দায় নয়, ভাঙ্গাতেই চাই: সড়ক অবরোধে এলাকাবাসী

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল,ক্রাইম রিপোর্টার:

ফরিদপুর জেলায় মোট ৪ টি সংসদীয় আসনের সদরপুর,ভাঙ্গা এবং চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর -৪ আসন থেকে ভাঙ্গ উপজেলার আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী, পুকুরিয়া, আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা।

৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে এ মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়। এ সময় মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই দিকে প্রচুর গাড়ি আটকা পড়ে। মানববন্ধনে হামিরদী ও আলগী ইউনিয়ন এবং ভাঙ্গা পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। তাদের দাবি, তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত একটি নোটিশ জারি হয়। এতে প্রথমবারের মতো ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী নামক দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী নগরকান্দা ও সালথার সঙ্গে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বেলা ১২ টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আপনাদের দাবি নির্বাচন কমিশনকে ইতোমধ্যে জানানো হয়েছে। আমরা সবাই ভাঙ্গাকে ভালোবাসি। আশা করি একটি সুষ্ঠু সমাধান হবে। এ সময় তিনি সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। তারপর প্রায় ৪ ঘন্টা পর অবরুদ্ধ যানচলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ