মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

রেজাউল করিম, ফরিদপুর

 

টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলার বদরপুর বিএলসিতে “উত্তম কৃষি চর্চায় (GAP) টেকসই নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষিখাতকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম করে তুলতে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক-এর অঙ্গ প্রতিষ্ঠান ব্র্যাক সিড।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) অনুষ্ঠিত এ কর্মশালায় এলাকার ডিলার, রিটেলার, উদ্যোক্তা, কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব, জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, ফসলের গুণগত মান বজায় রাখা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নোমান। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আলোচনা পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহদুজ্জামান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, হেড অফিস থেকে আগত কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার (ধান বীজ), মোঃ কামরুল হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার, চুয়াডাঙ্গা এবং মোঃ আক্তারুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উত্তম কৃষি চর্চা বা GAP অনুসরণ করলে কৃষক যেমন অধিক লাভবান হবেন, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং ভোক্তারা পাবেন স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য। তারা কৃষকদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন কৃষি কৌশল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন। মাঠ পর্যায়ে এসব প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দাবি জানান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ নুর আলম, টেরিটোরি সেলস অফিসার, ফরিদপুর; সুব্রত কুমার পাল, টেরিটোরি সেলস অফিসার, ফরিদপুর এবং মোঃ রহিজুল ইসলাম, টিডিএস, চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান, বিডিসি, ফরিদপুর।

সেমিনার শেষে ৭৫ জন ডিলার ও রিটেলারদের হাতে পুরস্কার তুলে দেন এবং তথ্যবিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ