মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

অনলাইন ড্রেস

২০২৬ বিশ্বকাপে নতুন এক ইতিহাসের জন্ম দিল মরক্কো। ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এমন একটি শুরুর একাদশ মাঠে নামিয়েছে দলটি, যেখানে ১১ জন ফুটবলারের কেউই মরক্কোর মাটিতে জন্মগ্রহণ করেননি।

 

 

 

 

 

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় দল পুরো একাদশে দেশের বাইরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে ম্যাচ শুরু করেছে।

 

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর জন্ম কানাডার মন্ট্রিলে। রক্ষণভাগে থাকা নুসাইর মাজরাউই জন্মেছেন নেদারল্যান্ডসে, ইসা দিয়প ফ্রান্সে, শাদি রিয়াদ ও আশরাফ হাকিমি স্পেনে।

 

 

 

মিডফিল্ডে ছিলেন ফ্রান্সে জন্ম নেওয়া নিল এল আয়নাউই ও আয়ুব বুয়াদ্দি।

 

 

 

 

 

আক্রমণভাগে জায়গা পাওয়া শেমসদিন তালবি ও বিলাল এল খান্নুসের জন্ম বেলজিয়ামে, সামির এল মুরাবেত ফ্রান্সে এবং ইসমাইল সাইবারি স্পেনে জন্মগ্রহণ করেন।

 

যদিও তারা বিভিন্ন দেশে জন্মেছেন, তবে সবাই মরোক্কান বংশোদ্ভূত। পারিবারিক শিকড়ের টানেই আন্তর্জাতিক ফুটবলে মরক্কোকে বেছে নিয়েছেন তারা। এদের অনেকেই ইউরোপের বিভিন্ন দেশের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।মরক্কোর ফুটবলে প্রবাসী প্রতিভাদের অবদান নতুন নয়। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পুরো শুরুর একাদশই দেশের বাইরে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হওয়া নজিরবিহীন ঘটনা। বিষয়টি ফুটবলে বৈশ্বিক অভিবাসন ও প্রবাসী সম্প্রদায়ের প্রভাবকেও নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

 

 

 

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও নিজেদের শক্তির অন্যতম ভিত্তি হিসেবে প্রবাসে বেড়ে ওঠা খেলোয়াড়দের ওপর আস্থা রাখছে। আর সেই আস্থার প্রতিফলনই দেখা গেল ব্রাজিলের বিপক্ষে ম্যাচে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ