মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, চূড়ান্ত দলে কি সুযোগ পাবেন

অনলাইন ডেক্স

ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে নেইমার জুনিয়রকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে। সেই থেকে বারবার শুধু সম্ভাবনাই জেগেছে, বাস্তবে সেটা আর সম্ভব হয়নি।

কারণ একটাই—চোটের ছোবল। তবে দীর্ঘ অপেক্ষা শেষে আরেকবার ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা জেগেছে নেইমারের।

দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর খবর, আসছে দুটি প্রীতি ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

 

আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপ সামনে রেখে শেষ ধাপের প্রস্তুতি পর্বে আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

এই দুই ম্যাচের জন্য নেইমারকে প্রাথমিক দলে রেখেছেন আনচেলত্তি এবং যেসব খেলোয়াড় এই তালিকায় আছেন, তাদের বিষয়ে তাদের ক্লাবের কাছেও তথ্য পাঠানো হয়েছে।

তবে নেইমারের চূড়ান্ত দলে থাকা নিশ্চিত নয়। 

ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মিরাসলের মুখোমুখি হবে নেইমারের দল সান্তোস। ও গ্লোবো জানিয়েছে, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এ ম্যাচে খেলবেন না নেইমার। যদিও এই ম্যাচ মাঠে বসে দেখবেন আনচেলত্তি।

 

আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এর আগে নেইমারকে একটু পরখ করতে চান কিংবদন্তি এই কোচ।

মিরাসল-সান্তোস ম্যাচে যে আনচেলত্তির চোখ নেইমারের ওপরই থাকত, তাতে কোনো সন্দেহ নেই। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর ধারণা, এ ম্যাচে অনুপস্থিতির কারণে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন নেইমার।

ও গ্লোবো জানিয়েছে, নেইমার তার চোটের ব্যাপারটি বলার পর সান্তোস তাকে এ ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।আগামী রবিবার লিগে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলবেন নেইমার।

 

অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে সেই ম্যাচে মাঠে থাকবেন না আনচেলত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ