বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্মাননা পেলেন চট্টগ্রাম উৎসেব

Reporter Name

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উৎসবে চট্টগ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ হোসেনকে। নান্দনিক চট্টলার আয়োজনে এই উৎসবে একুশে পদক জয়ী দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাত থেকে ব্যারিস্টার মনোয়ার হোসেনের পক্ষে তাঁর ছোট ভাই মতিউল ইসলাম বাবুল এই সম্মাননা স্মারকটি গ্রহণ করেন।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন বর্ণাঢ্য এই ‘উৎসবে সংস্কৃতি, সাহিত্য, মানবতা ও সমাজসেবা ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ হোসেনসহ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজাদীর সম্পাদক এম এ মালেক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন এতে প্রধান অতিথি থাকার কথা ছিল কিন্তু তাঁর অন‍্য একটি অনুষ্ঠানে ব‍্যস্ততার কারণে থাকতে পারেননি।

এ সময় উৎসব কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, দৈনিক আদাদীর চিফ রিপোর্টার হাসান আকবব, সংগঠনের উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উদযাপন কমিটির মহাসচিব ইফাজ খান, নান্দনিক চট্টলার সভাপতি ইসমত আরা বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস কবির, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ