বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালমারীর বালিয়াপাড়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘর পুড়ে ছাই, গরু ও ধানসহ ব্যাপক ক্ষতি

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নর বালিয়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গরু, ধান, নগদ টাকা ও ঘরের আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, গত ১২ মার্চ গভীর রাতে বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা নিরেদ সরকারের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, নিরেদ সরকারের স্ত্রী গরুকে মশার হাত থেকে রক্ষা করতে গোয়ালঘরের পাশে মুটেতে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করেছিলেন। সেখান থেকেই অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে।

আগুন দ্রুত গোয়ালঘরসহ আশপাশে ছড়িয়ে পড়লে নিরেদ সরকারের তিনটি গরু আগুনে পুড়ে যায়।

পরে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে স্বপন সরকারের বসতঘরে। এতে স্বপন সরকারের ঘরে থাকা প্রায় ৫০ মণ ধান, নগদ প্রায় ৩০ হাজার টাকা, শিশুদের বই-খাতা, জামাকাপড় ও ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে পানি ও বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে দুই পরিবারের ঘরবাড়ি ও মালামালের বড় ধরনের ক্ষতি হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

স্থানীয়দের মতে, দ্রুত সরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ