রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালমারী দক্ষিণ কামারগ্রামে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৬০ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name

ডেক্স রিপোর্ট 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি রাত ০২০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ রবিন শেখ (৩০), পিতা: মো মুরাদ শেখ, গ্রাম: দক্ষিণ কামারগ্রাম, পৌরসভা: বোয়ালমারী, থানা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর—কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ