মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালমারীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ভাংচুর

Reporter Name

 

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুজন মারাত্মক আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় ওবায়দুর রহমান নামে একজন বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এর সাথে একই গ্রামের হাবিবুর রহমান শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষ নিম্ন আদালতে মামলা করলে তা খারিজ করে দেন বিজ্ঞ আদালত। পরবর্তীতে সেই জমিতে মাটি ভরাট করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে ফের হাবিবুর রহমান আদালতে একটি অভিযোগ করে জায়গাটির উপর সকল ধরনের স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
নিষেধাজ্ঞা আরোপের পর কাজ বন্ধ থাকলেও ২৪ সেপ্টেম্বর ভোরে মিজানুর রহমান, আহাদ শেখ, হবিবার রহমান, আলমগীর শেখ, আশাদুল শেখ, আতিয়ার রহমান শেখ, ওহিদ শেখ, মিরাজ শেখসহ অজ্ঞাত ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণধীন পাকা স্থাপনা ভাঙ্গতে শুরু করে। খবর পেয়ে বাদির ভাই মো. মাসুদ শেখ ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে হাবিবুর রহমানের নেতৃত্বে তার উপর হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় সে। ভাইকে রক্ষা করতে মামলাটির বাদি এগিয়ে গেলে তার উপরও আক্রমণ চালানো হয়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সেও মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় বাদির ডিসকাভারি ১২৫ সিসির একটি মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয় আক্রমণকারিরা। এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাদি ওবায়দুর রহমান শেখ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন- অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ