বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

Reporter Name

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর এডহক ৪৮ এ ডি রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি+।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, মহিলা সম্পাদিকা বিউটি চৌধুরী, ধোরলা মুক্তি সংঘ পরিচালনা কমিটির সভাপতি বিমান ঘোষ, সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কান্তি দাশ উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন, সেনাবাহিনীর সবসময়ই দেশ জাতি ধর্মবর্ণ সকলের বিশ্বাসের প্রতিক,আমরা সবসময় মানুষের পাশে থাকবে, আইনশৃঙ্খলা অবনতি চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে,প্রত্যাক পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দশ প্রধান করেন। “যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এমন কোনো কাজে জড়ানো যাবে না। কারো এমন প্রচেষ্টা চোখে পড়লে দ্রুত আমাদের ক্যাম্পে জানান। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ