মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদসহ ২৪ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক, গ্রেফতার ১ চোরাকারবারী**

Reporter Name

মোঃ এনামুল হক, বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু‘দিন অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ শিকদার (৩৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।

আটক প্রকাশ শিকদার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গায়ঘাটা থানার বনগাঁ চাঁদপাড়া গ্রামের পরিমল শিকদারের ছেলে।

বিজিবি জানান, বিজিবি‘র টহলদল সোমবার (১৬ জুন) ও মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, পাঁচপীরতলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যাল, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে সোমবার আটক করা হয় ভারতীয় মাদক চোরাকারবারীসহ ৭ লাখ ৫২ হাজার টাকার মালামাল ও মঙ্গলবার আটক করা হয় ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকার মালামাল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ