বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান: ঘুষের টাকাসহ কর্মকর্তা ও এনজিও সদস্য গ্রেফতার

Reporter Name

মোঃ এনামুল হক,(বেনাপোল) প্রতিনিধি:

বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের দুদকের অভিযানে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ এক রাজস্ব কর্মকর্তা ও এনজিও সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে গঠিত একটি টিম হঠাৎ বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা,মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন শাখায় ঘুরে তল্লাশি চালায়।

এ সময় ঘুষ লেনদেনের নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর।

দুদকের উপপরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউসে ঘুষ বানিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টমসের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা খতিয়ে দেখতে অভিযান চলমান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মহল জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এমন অভিযান হলে ঘুষের প্রথা অনেকটাই কমে যাবে।

বেনাপোল কাস্টমস হাউস দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দরটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এর রুমে জিজ্ঞাসাবাদ চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ