বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক দ্রব্য মামলার আসামি আটক।।

Reporter Name

 

বেনাপোল থেকে এনামুল হকঃ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে এক বছর আগে দায়ের করা এক মামলার আসামীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্টযাত্রী আবুল কালাম আজাদ বহির্গমন ডেস্কে সিল মারার জন্য জমা দিলে ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া যায়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৩। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিকাল আড়াইটার দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন জানান, আটক আজাদের মামলার তথ্য যাচাই-বাছাই শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃএনামুলহক বেনাপোল প্রতিনিধি

মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮

তাং১৬/১২/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ